শিক্ষক সমিতির উদ্যোগে মেদিনীপুরে অবস্থান ও বিক্ষোভ মিছিল - The News Lion

শিক্ষক সমিতির উদ্যোগে মেদিনীপুরে অবস্থান ও বিক্ষোভ মিছিল

 


দি নিউজ লায়নঃ  ত্রিপুরা তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ  দলের অন্যান্য নেতৃবৃন্দ দের ওপর বিজেপি আশ্রিত গুণ্ডাবাহিনীর আক্রমণ এবং পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুরে অবস্থান ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।শুক্রবার অবস্থান ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণেন্দু বিশই, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষে শান্তনু দে,তমাল গাঙ্গুলি,অনিমেষ দে, অলোক বোস গোলাম মোর্তজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।


 সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশই বলেন ত্রিপুরায় যেভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ দলের নেতাদের উপর বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এখনো প্রতিদিন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে ত্রিপুরার বিভিন্ন এলাকায়। সংগঠনের পক্ষ থেকে তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন। 


তৃণমূল কংগ্রেসের হাত ধরে ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি জানান ।সেই সঙ্গে তিনি বলেন প্রতিদিন  পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, যার ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। তাই সাধারণ মানুষ অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।অথচ কেন্দ্র সরকার চুপ করে বসে রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার কে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন ।সেই সঙ্গে তিনি বলেন যারা গরীবকে আচ্ছা দিনের স্বপ্ন দেখেছিল ,তারা ক্ষমতায় আসার পর গরিব মানুষকে আরো গরীব করার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়েছে । তাই তিনি বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.